বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের সংক্ষিপ্ত পরিচিতি
বড়পুকুরিয়া কোল মাইন স্কুলটি দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির আবাসিক এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত। স্কুলটি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ কর্তৃক পরিচালিত। স্কুলটি ২০০৮ সালের ১০ জানুয়ারি হতে যাত্রা শুরু করে। স্কুলটিতে ২০২৫ শিক্ষাবর্ষে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৬৫০ জন।
বর্তমানে প্রধান শিক্ষকসহ মোট ২০ জন শিক্ষক সুনামের সহিত পাঠদান করছেন এবং ০১জন অফিস সহকারী কাম হিসাব সহকারী ও একজন চুক্তিভিত্তিক হেলপার কর্মরত আছেন।